মেক্সিকো সিটিতে বাংলাদেশ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোয় বাংলাদেশ দিবস পালন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা
মেক্সিকোয় বাংলাদেশ দিবস পালন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ৪৬ বছর পূর্তি উপলক্ষে মেক্সিকো সিটির প্রখ্যাত বিশ্ববিদ্যালয় আইটিএএমের (ইনস্টিটিউটো টেকোলোজিকো অটোনমো ডি মেক্সিকো) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি বাংলাদেশ দিবস পালন করেছে মেক্সিকোয় বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। এ ছাড়া ‘স্পিসেস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ইউলিসেস গ্রান্ডস। সুরাইয়া বেগম তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ৭ মার্চের গুরুত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে বিস্ময়কর পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ইংরেজি সংস্করণের একটি কপি বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরিতে সংরক্ষণের জন্য অধ্যাপক ইউলিসেস গ্রান্ডসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সুরাইয়া বেগম।
রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা তাঁর বক্তব্যে স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন এবং ছাত্রছাত্রীদের ভাষণটির ইংরেজি অনুবাদ পড়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ভাষণটি স্প্যানিশ ভাষায়ও অনুবাদ করা হবে। তিনি ভূ-রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বাংলাদেশ ও মেক্সিকোর দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ইউলিসেস গ্রান্ডস তাঁর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ দিবস পালন করার জন্য বাংলাদেশ দূতাবাসকে বিশেষ ধন্যবাদ জানান এবং বৈশ্বিক রাজনীতিতে জনকূটনীতির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার অভিপ্রায়ে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি