মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর মেক্সিকো সিটির লোকজন ঘরে-বাইরে অপেক্ষা করছে। মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী এ ভূমিকম্পের পর মেক্সিকোসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি হয়েছে। ছবি: এএফপি

মেক্সিকোয় শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু আগে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৮ দশমিক ১।

মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী এ ভূমিকম্পের পর মেক্সিকোসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর পিজিজিয়াপান শহর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

রাজধানী মেক্সিকো সিটিতে তীব্র ভূকম্পন অনুভূত হয়। শহরের ভবনগুলো কেঁপে ওঠে। লোকজন ভয়ে রাস্তায় নেমে আসে। রাজধানীর কিছু এলাকার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

মেক্সিকোর দক্ষিণ উপকূলে আঘাত হানা ভূমিকম্পের পর রাজধানী মেক্সিকো সিটির কিছু এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। ছবি: এএফপি
মেক্সিকোর দক্ষিণ উপকূলে আঘাত হানা ভূমিকম্পের পর রাজধানী মেক্সিকো সিটির কিছু এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। ছবি: এএফপি

ভূমিকম্পের পর মেক্সিকো ছাড়াও গুয়াতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা ও হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মেক্সিকোয় হারিকেন কাতিয়ার আঘাতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দেশটিতে ভূমিকম্প আঘাত হানল। সূত্র: এএফপি ও রয়টার্স।