মেরি জোবায়দার সমর্থনে সলিডারিটি ক্যাম্পেইন

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে ডিস্ট্রিক্ট থার্টি সেভেন আসনের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মেরি জোবায়দার
সমর্থনে সলিডারিটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় লং আইল্যান্ড সিটির একটি ব্যাংকুয়েট হলের সামনে থেকে শুরু হয় এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল কুইন্স ব্রিজ হাউজিংয়ের বাসিন্দা ভোটারদের কাছে ভোট চাওয়া।
মেরি জোবায়দার সমর্থনে সংহতি প্রচারণায় অংশ নেন ডিস্ট্রিক্ট ফিফটি ফোর থেকে অ্যাসেম্বলি নির্বাচনের প্রার্থী বরিস সেন্টর্স, থার্টি ওয়ানের প্রার্থী খলিল এন্ডারসন এবং আগামী সিটি কাউন্সিল নির্বাচনের লং আইল্যান্ড সিটির অন্যতম প্রার্থী ব্রায়েন্ডসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
ক্যাম্পেইনে সংশ্লিষ্টরা মেরী জোবায়দার পক্ষে তাঁদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তাঁকে একজন যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। নিউইয়র্ক সিটির সানিসাইড, রিজউড, এলআইসি, এস্টোরিয়া, উডসাইড ও ম্যাসপ্যাথ এলাকা ডিস্ট্রিক্ট ৩৬ থেকে লড়ছেন মেরী জোবায়দা।
আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচন। অপরদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি ছিল ভোটার হওয়ার শেষ দিন। নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭ আসনের প্রার্থী মেরি জোবায়দা নির্ধারিত সময়ের মধ্যে ইউএস সিটিজেনধারী যারা ভোটার হননি তাঁদের ভোটার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।