মেরি, জয় ও নাফিযকে সমর্থন জানাল জালালাবাদ অ্যাসোসিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্চ্যুয়াল স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি প্রার্থীদের প্রতি সমর্থন জানান ডা. জিয়া উদ্দিন আহমদ ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে বিজয়ী ড. নিনা আহমেদ
ভার্চ্যুয়াল স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি প্রার্থীদের প্রতি সমর্থন জানান ডা. জিয়া উদ্দিন আহমদ ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে বিজয়ী ড. নিনা আহমেদ

প্রবাসের বৃহত্তম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক ভার্চ্যুয়াল স্টুডিওতে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে ২৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠেয় মূলধারার নির্বাচনে অংশগ্রহণকারী তিন বাংলাদেশি প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে।

৬ জুন অন্য একটি অনুষ্ঠানে আরও দুজন প্রার্থীকে সমর্থন জানিয়েছিল সংগঠনটি। ১৩ জুন এই অফিশিয়াল এনডোর্সমেন্ট অনুষ্ঠানটি একযোগে টাইম টিভি, এবি টিভি, ইউএসএ বাংলা টিভি ও ফেসবুক লাইভ পেজে প্রচারিত হয়। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৭ থেকে অ্যাসেম্বলিওম্যান পদে মেরি জোবায়দা, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৪ থেকে অ্যাসেম্বলিম্যান পদে জয় চৌধুরী ও ডিস্ট্রিক্ট লিডার পদে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৫৪ থেকে নাফিয আই চৌধুরী নির্বাচন করছেন।

সংগঠনের সহসভাপতি আহবাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এনডোর্সমেন্ট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে বাংলাদেশি সব প্রার্থীকে সমর্থন জানিয়ে বক্তৃতা করেন সম্প্রতি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে প্রাইমারি নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ড. নিনা আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমদ, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, সভাপতি এম এ কাইয়ুম, সৈয়দ শওকত আলী ও বদরুন নাহার খান, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, জুনেদ আহমদ খান, আব্দুল হাসিব ও আহমেদ জিল্লু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ড সদস্য এম এ সালাম, আব্দুস শহিদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিকুল ইসলাম, রাজনীতিবিদ তোফায়েল আহমদ চৌধুরী, নুরে আলম ও আবু সাইদ আহমদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আজিমুর রহমান ও আব্দুল হাসিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম, প্রবীণ সমাজসেবী আব্দুর রব, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া, সিলেট সদর সমিতি ইউএসএ ইনক সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, সিলেট বিভাগ পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সোসাইটি নিউইয়র্কের সভাপতি হেলিম উদ্দিন, ওসমানীনগর সমিতির সভাপতি বশির উদ্দিন, ওসমানীনগর বালাগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এনাম আহমদ, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি জোসেফ চৌধুরী, সফি উদ্দিন তালুকদার, মনজুর চৌধুরী জগলু, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, নারীবিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য হেলিম উদ্দিন, রোকন হাকিম ও মান্না মোনতাসির।