মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় 'প্রথম আলো' চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মেরিল্যান্ডে প্রায় দুই দশকের বেশি দিন যাবৎ বসবাস করছি। ধীরে ধীরে এখানে বাংলাদেশিদের বসতি বাড়ছে। এখন মেরিল্যান্ড ও নিকটবর্তী ভার্জিনিয়াতে মিলিয়ে লক্ষাধিক বাংলাদেশি অভিবাসী আছেন বলে অনুমান। যদিও তাঁদের অনেকেই এখানে এসেছেন বেশি দিন হয়নি। কিন্তু কমিউনিটিতে তাঁদের অস্তিত্ব ইতিমধ্যেই উজ্জ্বল হয়ে উঠেছে। এখানে যাঁরা অভিবাসী রয়েছেন, তাঁদের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষও রয়েছেন। এখানেও উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়; তা ছাড়া বাংলাদেশি কমিউনিটির অনেকেই এখানে পেশাগতভাবে ভালো করছেন। এসব খবরও পত্রিকায় ঠিকভাবে আসে না। আমি লক্ষ করেছি, আমার মতোই তাঁদের অনেকেরই স্মৃতিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর স্মৃতি উজ্জ্বল হয়ে আছে। সেই প্রথম আলো এখন উত্তর আমেরিকা থেকেও প্রকাশিত হয়। এর কয়েকটি সংখ্যা আমার দেখার সৌভাগ্য হয়েছে। নিউইয়র্কের খবরের প্রাধান্য আছে ভালো কথা, কিন্তু অন্যান্যও রাজ্যের খবরও আরও বেশি থাকা উচিত। তা ছাড়া মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতে প্রথম আলো উত্তর আমেরিকার কপি নিয়মিত পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।
মাহমুদা খান, ভার্জিনিয়া