মেরিল্যান্ড প্রবাসী জামিলা আহমেদ আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকায় মেরিল্যান্ডের আপার মার্লবরোর বাসিন্দা জামিলা আহমেদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ এপ্রিল সকালে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, ১৪ এপ্রিল থেকে জামিলা আহমেদ অসুস্থতাবোধ করছিলেন। তিনি করোনাভাইরাসের কোনো পরীক্ষা করাননি। তাঁর করোনার কোনো লক্ষণও ছিল না। পরে ১৫ এপ্রিল সকালে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সন্তান জামিলা আহমেদ কিডনিসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন।
স্ত্রী জামিলা আহমেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর স্বামী মোহাম্মদ মোকাদ্দেম।