মেরিল্যান্ডে উদয়নের সাংস্কৃতিক সন্ধ্যা 'ফিউশন' কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল্যান্ডে কলম্বিয়ার জিম রৌস থিয়েটারে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায় ‘ফিউশন’ নামে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে উদয়ন।

উদয়নের পক্ষে রুবিনা করিম বলেন, বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই আয়োজন। ফিউশন ২০১৯-এর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাওয়ার্ড কাউন্টির এক্সিকিউটিভ ও ভয়েস অব আমেরিকার সাংবাদিক বাচিক শিল্পী সরকার কবিরুদ্দিন, জনপ্রিয় সংগীত পরিচালক ইমন সাহা এবং অভিনেত্রী ও মডেল নাওহা মুনির দিহান।

উদ্বোধনী পর্বে থাকবে দেশপ্রেম-ভিত্তিক গীতি-আলেখ্য ‘আঁচলে বাধা স্বদেশ’। রোজমেরি মিতু রিবেরুর পরিচালনায় সৃষ্টি নৃত্যাঙ্গন পরিবেশন করবে ‘পিস থট ড্যান্স’। মেরিল্যান্ডের তরুণ ব্যান্ড দল বিদ্রোহ এবারের পর্বে অংশ নিতে যাচ্ছে। 

রুবিনা করিম আরও জানান, অনুষ্ঠানে থাকবে নিউইয়র্কের ফিউশন ফ্যাশন। থাকবে আকর্ষণীয় আমেরিকান মিউজিশিয়ানদের সঙ্গে বাংলা গান। এ ছাড়া দেশীয় পোশাক ও খাবারের দোকান স্টল থাকবে। অনুষ্ঠানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৫০ ডলার ও সাধারণ ১০ ডলার।