মেরিল্যান্ডে বাংলাবাজারের উদ্বোধন ২৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবাজারের উদ্বোধন উপলক্ষে কেনাকাটায় বিশেষ মূল্য হ্রাসের ঘোষণা দেওয়া হয়েছে

নতুন পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে ও নতুন আঙ্গিকে মেরিল্যান্ডে বাংলাবাজারের উদ্বোধন হবে ২৪ অক্টোবর।

মেরিল্যান্ড বাঙালি অধ্যুষিত এলাকা সংলগ্ন ১১৪৬৮ চেরি হিল রোড, বেল্টসভিল বাংলাবাজার হালাল ফুড মার্কেটের পুরোনো মুদি দোকান এই নতুন আঙ্গিকে উদ্বোধন করা হবে।

বি৩ এম, এলএলসি গ্রুপের অংশীদার বাবলু রিবেরু বলেন, স্টোরটির উদ্বোধন উপলক্ষে ব্যাপকভাবে প্রচারের কাজ এগিয়ে যাচ্ছে। ২৪ অক্টোবর বেলা তিনটায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে।

বাবলু রিবেরু আরও বলেন, উদ্বোধন উপলক্ষে স্টোরটিতে কেনাকাটায় বিশেষ মূল্য হ্রাসের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে লাকি কুপনের ব্যবস্থাও রয়েছে।

উদ্যোক্তারা জানান, উদ্বোধনের দিন ২৪ অক্টোবর বিকেল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশেষ মূল্য হ্রাস চলমান থাকবে।

বাবলু রিবেরু বলেন, ‘আমরা চার কাজিন যৌথভাবে এ উদ্যোগ নিয়েছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতেই নতুন আঙ্গিকে এ বাংলাবাজার গড়ে তোলা হয়েছে। ‘রসনায় শিকড়ের টান আর ঘরে ঘরে বাংলাবাজার’ স্লোগান নিয়ে ২৪ অক্টোবর তরুণ প্রজন্মের অংশীদারত্বে বাংলাবাজারের শুভ উদ্বোধন হচ্ছে। অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর করতে এবং এ ব্যবসার সেবাকে সফলভাবে এগিয়ে নিতে সবার দোয়া কামনা করছি।