মেলানিয়া ও স্টর্মির অশালীন ঝগড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
ছবি: রয়টার্স ও এএফপি

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস একে অন্যকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন। তাঁরা একে অপরকে ‘পতিতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ অক্টোবর মেলানিয়া ট্রাম্পের একটি অডিও টেপ প্রকাশিত হয়েছে। ফার্স্ট লেডির সাবেক বান্ধবী স্টেফানি উইনস্টন ওলকফের প্রকাশ করা ওই অডিও টেপেই স্টর্মি ড্যানিয়েলস সম্পর্কে মেলানিয়ার ওই বক্তব্য শোনা গেছে। মেলানিয়া তাঁর এক সময়ের ব্যক্তিগত পরামর্শকের সঙ্গে স্টর্মি ড্যানিয়েলসকে নিয়ে এসব কথা বলেছেন।

মেলানিয়া বলেছেন, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস একজন ‘পতিতা’। তিনি অর্থের বিনিময়ে অন্যের সঙ্গে শারীরিক সংসর্গ করেন।

প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের এই অডিও টেপ প্রকাশ হওয়ার পর স্টর্মি ড্যানিয়েলসও এর পাল্টা জবাব দিয়েছেন।

৬ অক্টোবর এক টুইট বার্তায় স্টর্মি ড্যানিয়েলস মেলানিয়াকে নিয়ে বলেছেন, মেলানিয়া নিজেও একজন ‘পতিতা’। কারণ তিনি রিয়েলিটির শোর একজন উপস্থাপকের সঙ্গে শারীরিক সংসর্গ করেছেন।

স্টর্মি ড্যানিয়েলস বলেন, অর্থের বিনিময়ে আমি শারীরিক সংসর্গ করি না। এ কারণে আমি ‘পতিতা’ নই। আপনি আপনার শরীর ও আত্মা দুটিই বিক্রি করে দিয়েছেন এবং আমি বৈধ। তাই আমার সম্পর্কে কথা বলতেই থাকুন।’

প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে একটি হোটেলের কক্ষে ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান বলে দাবি করেন স্টর্মি। তাঁর আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ করার জন্য ক্লিফোর্ডকে মোটা অঙ্কের অর্থ দেন ট্রাম্প। এ অর্থের পরিমাণ ১ লাখ ৩০ হাজার ডলার। শুরু থেকেই এ সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন ট্রাম্প।

স্টর্মির দাবি, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার পর অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে এ বিষয়ে ‘চুপ থাকতে’ বলেছিলেন। চুপ না থাকলে ‘খারাপ কিছুর মুখোমুখি হতে হবে’ বলে হুমকিও দিয়েছিলেন। পরে হুমকিদাতা অজ্ঞাত ওই ব্যক্তির মুখাবয়বের স্কেচ প্রকাশ করেন স্টর্মি, যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘অস্তিত্বই নেই, এমন একজনের স্কেচ এত বছর পর আঁকা। পুরোপুরি প্রতারণা, বোকাদের জন্য ভুয়া সংবাদমাধ্যমকে নিয়ে খেলা (যদিও তারা তা জানে)!’ ট্রাম্পের ওই মন্তব্যে মানহানি হয়েছে দাবি করে এর বিরুদ্ধে মামলা ঠুকে দেন ওই পর্নো তারকা।