মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমা চাইল ডেইলি মেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলানিয়া ট্রাম্প
মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ১৯৯০-এর দশকে অর্থের বিনিময়ে সঙ্গ দেওয়ার কাজ করতেন—এ মর্মে প্রতিবেদনের জন্য ক্ষমা চেয়েছে ডেইলি মেইল। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাটি মেলানিয়া ট্রাম্পকে এ জন্য ক্ষতিপূরণও দিতে চেয়েছে।
লন্ডন হাইকোর্টে ডেইলি মেইল ও মেইল অনলাইনের প্রকাশকের পক্ষে আইনজীবী ক্যাটরিন ইভানস বলেন, মামলার বিবাদী জনসমক্ষে বাদীর কাছে ক্ষমা চাইছে এবং ওই প্রতিবেদনের কারণে তাঁর মর্মপীড়া ও বিব্রতকর পরিস্থিতির জন্য ক্ষতিপূরণ দিতে প্রস্তুত রয়েছে।
সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, ক্ষতিপূরণের অঙ্ক ৩০ লাখ মার্কিন ডলারের কম হবে বলেই ধারণা করা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা ডেইলি মেইল-এর বিরুদ্ধে নিউইয়র্কে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা ঠুকে দেন।