মেলানিয়ার অফিশিয়াল ছবি নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলানিয়া ট্রাম্প
মেলানিয়া ট্রাম্প

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অফিশিয়াল ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। পরে মেলানিয়ার টুইটার অ্যাকাউন্টেও ছবিটি শেয়ার করা হয়। এতে দেখা যাচ্ছে, কালো জ্যাকেট পরা মেলানিয়া দুই হাত ভাঁজ করে আছেন। বাঁ হাতের আঙুলে হিরের আংটি। এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভক্ত মতামত উঠে এসেছে। একদল বলছেন, ছবিটি দারুণ হয়েছে। মেলানিয়াকে চমৎকার লাগছে। আর সমালোচনাকারীরা বলেছেন, মেলানিয়া আসলে অতটা সুন্দরী নন। ছবিটি প্রযুক্তির মাধ্যমে সুন্দর করা হয়েছে। এ ছবিটির আলোকচিত্রী রেজাইন ম্যাহক্স। এর আগেও তিনি মেলানিয়া ট্রাম্পের অনেক ছবি তুলেছেন।