মেলানিয়ার জন্য সব নারী পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া সফরের সময় দুই দিন জাপানে অবস্থান করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁর নিরাপত্তার জন্য জাপানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ইউনিটের ব্যবস্থা করবে। এই ইউনিটের সব সদস্যই নারী।
গত বুধবার টোকিওর ইমপেরিয়াল প্যালেসের সামনে কালো স্যুট আর সাদা শার্ট পরা ওই বিশেষ নারী পুলিশ ইউনিট উপস্থিত ছিল। সংবাদমাধ্যমের সামনে তাদের উপস্থাপনের জন্যই এ আয়োজন। এ সময় ইউনিটের সদস্যরা মহড়াও করেন।
আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক বিশেষজ্ঞ জোনাথন ওয়াকরয়ের মতে, এভাবে নিরাপত্তা নিশ্চিত করে জাপানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে শ্রদ্ধা প্রদর্শন করতে চাইছে।