মেয়র পদপ্রার্থী তফজ্জুলের সমর্থনে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ানীবাজারের মেয়র পদপ্রার্থী তফজ্জুল হোসেনের সমর্থনে ওজন পার্কে আয়োজিত মতবিনিময় সভায় আয়োজক ও অতিথিরা
বিয়ানীবাজারের মেয়র পদপ্রার্থী তফজ্জুল হোসেনের সমর্থনে ওজন পার্কে আয়োজিত মতবিনিময় সভায় আয়োজক ও অতিথিরা

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল প্রবাসী বিয়ানীবাজারবাসী ওজন পার্কে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন আজিজুর রহমান পাখি। প্রধান অতিথি ছিলেন আবুল কালাম (মাস্টার)। বিশেষ অতিথি ছিলেন সামসুল ইসলাম, মকবুল রহিম, মোস্তফা উদ্দিন, আব্দুস শুক্কুর, রফিক উদ্দিন, কমর উদ্দিন ও আব্দুল হান্নান। সভা পরিচালনা করেন ফখরুল ইসলাম দেলোয়ার, ছামাদ উদ্দিন ও আমিনুল হোসেন।

সভায় বক্তারা বলেন, ২৫ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে পৌর প্রশাসক তফজ্জুল হোসেনকে ‘জগ’ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে প্রবাসীদের কাজ করতে হবে। নিউইয়র্কে অবস্থানরত প্রবাসীরা যাতে স্বজনদের এই লক্ষ্যে গুরুত্বের সঙ্গে বলে দেন সে বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।