মেয়র হলেন ডেমোক্র্যাট প্রার্থী গিলিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক সিটির নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়র জয়ী হয়েছেন। অন্যান্য পদেও জিতেছেন একই দলের প্রার্থীরা। গত ৭ নভেম্বর দেশের অন্যান্য অংশের সঙ্গে এই সিটিতেও নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটের দিন তীব্র ঠান্ডা ও বৃষ্টির কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি ছিল খুব কম। ফলে ফল কী হবে এ নিয়ে সব পক্ষই চিন্তিত ছিল। এই নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী ছিলেন।
ঐতিহ্যগতভাবে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট প্রভাবিত এলাকা। তাই সব জল্পনার অবসান ঘটিয়ে ওই দলের প্রার্থীই জিতলেন। নির্বাচনের ফলাফল নিয়ে কথা হয় আটলান্টিক সিটির ডেমোক্র্যাট দলীয় কমিটি পারসন সৈয়দ মো. কাউসারের সঙ্গে। তিনি বলেন, ভোটাররা পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে ডেমোক্র্যাট দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জয়ী করেছেন। সে জন্য তিনি ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।