মোরগ 'হত্যা' বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ডিম উৎপাদক ও বাজারজাতকরণের বৃহত্তম সংগঠন ইউনাইটেড এগ প্রডিউসারস ঘোষণা করেছে এখন থেকে তারা শিশু অবস্থায় মোরগ ‘হত্যা’ বন্ধ করতে যাচ্ছে। তার বদলে ডিমের মধ্যে থাকা অবস্থায় মোরগের ভ্রূণ বিনষ্ট করা হবে। ডিম দেয় না বলে অধিকাংশ মোরগকে শিশু অবস্থায় মেরে ফেলা হয়। ব্যাপারটিকে অমানবিক দাবি করে প্রাণী অধিকার গ্রুপ দীর্ঘদিন থেকে এই নিয়মের প্রতিবাদ করে আসছেন।