মোস্তফা কামাল সভাপতি রহুল সাধারণ সম্পাদক

‘বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক’-এর দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোস্তফা কামাল সভাপতি ও মুহিবুর রহমান রুহুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রুহুল পুনর্নির্বাচিত হলেন।
সমিতির নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত মনোনয়নপত্র দাখিলের দিন ১৯ সদস্যের কার্যকরী পরিষদের সব পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে এবং মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করে ইসি তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
১ জানুয়ারি সোমবার ওজনপার্কের মতিন স্পাইসি অ্যান্ড সুইটস রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস শহীদ নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার শামসুল হক বেবুল, মিসবাহ আহমদ ও কমর উদ্দিন উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ মোস্তফা কামাল, সহ সভাপতি- আবুল কালাম, সাধারণ সম্পাদক- মুহিবুর রহমান রহুল, সহসাধারণ সম্পাদক-শহিদ আহমদ, কোষাধ্যক্ষ- কাউসার হক, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ এ আলিম, দপ্তর সম্পাদক- রেজাউল হক, প্রচার সম্পাদক- মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক- নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ জয়নুল হক, মহিলা সম্পাদক- ফাহমিদা আক্তার, সদস্য-শামীম আহমদ, আহমেদ মস্তোফা (বাবুল), আব্দুল বাছিত, মোহাম্মদ আই জহিরুল, নরুল ইসলাম, মোহাম্মদ আতিকুল রহমান (হেলাল) ও মোহাম্মদ এন জামান।
এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদ হক ছানু, উপদেষ্টা আজিজুর রহমান সাবু, সমির উদ্দিন ও গৌস খান, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, আজিমুর রহমান বুরহান, মাসুকুল ইসলাম খান, সাবেক উপদেষ্টা মকবুল রহিম চুনই, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিনসহ সাহব উদ্দিন, আলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাচিত ঘোষণার পর নয়া সভাপতি মোস্তফা কামাল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমার প্রথম এবং প্রধান লক্ষ্য ও কাজ থাকবে বিয়ানীবাজার সমিতির ভবন ঋণমুক্ত করার পাশাপাশি প্রবাসী বিয়ানীবাজারবাসীর জন্য কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা।’