মোস্তাক-খলিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্কচেস্টার জামে মসজিদের কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করছেন নির্বাচন কমিশন
পার্কচেস্টার জামে মসজিদের কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করছেন নির্বাচন কমিশন

নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচনে মোস্তাক-খলিল পরিষদ (‘এ’ প্যানেল) পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। এই মসজিদের এ নির্বাচন ১২ নভেম্বর রোববার শেষ হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্যসচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার সাইয়্যিদ মুজিবুর রহমান ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মিডিয়াকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয়ীরা হলেন (মোস্তাক-খলিল প্যানেল) : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) আ. শহীদ, সহ সভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহসাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারি হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারি মো. নুরুল আহিয়া, মেইনটেন্যান্স সেক্রেটারি মো. ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারি ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সদস্য: আবদুল বাছির খান, আবদুল মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।
বিজিতরা হলেন (নাজিম-নজরুল প্যানেল) : সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (১) সৈয়দ শামসুজ্জামান আহমেদ, সহ সভাপতি (২) ফয়জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নজরুল হক, সহসাধারণ সম্পাদক মো. আকসাদ আলী, কালচারাল সেক্রেটারি মো. আবদুল হাই, ফিউনারেল সেক্রেটারি মো. আরিফ চৌধুরী, মেইনটেন্যান্স সেক্রেটারি মো. রেজাউল ইসলাম, এডুকেশন সেক্রেটারি সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জুলু আহমেদ, সদস্য: আলমাছ আলী, ফারুক চৌধুরী, কামাল উদ্দিন ও শালিক সিকদার।
এবারই প্রথম পার্ক চেস্টার মসজিদে সরাসরি পদভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১৫টি পদে ‘এ’ ও ‘বি’ দু’প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ‘এ’ প্যানেল থেকে নির্বাচিত সভাপতি মোশতাক চৌধুরী গত দু’বছর দায়িত্ব পালন করে আসছেন সাধারণ সম্পাদকের। ‘বি’ প্যানেলের বিজিত সভাপতি প্রার্থী সৈয়দ আল ওয়াহিদ নাজিম সভাপতি হিসেবে গত দু’বছরে নেতৃত্ব দিয়ে আসছেন। নির্বাচন চলাকালে দু’প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থীই জানান নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। ভোটাররাও একই অভিমত ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের সদস্যসচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ৮৭২ জনের মধ্যে ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মসজিদ ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট চলাকালে জোহর, আসর ও মাগরিবের নামাজের জন্য ১৫ মিনিট করে বিরতি ছিল।

মোস্তাক আহমদ চৌধুরী, মো. খলিলুর রহমান, আ. শহীদ
মোস্তাক আহমদ চৌধুরী, মো. খলিলুর রহমান, আ. শহীদ

নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও একজন প্রিসাইডিং অফিসার ও ৬ জন পোলিং অফিসার নির্বাচন পরিচালনায় নিয়োজিত ছিলেন। পোলিং অফিসারদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন অধ্যাপক ম আমিনুল ইসলাম, পোলিং অফিসার ছিলেন আবদুর রহমান কিবরিয়া, নুরুল মাসুম, সৈয়দ সায়েম, লাইজু বেগম ও সেনা ইমরান।
সিরাজ উদ্দিন আহমদ সোহাগ আরও জানান, নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ বিনা সম্মানীতে নির্বাচনী দায়িত্ব পালন করেন। তিনটি ‘টাচস্ক্রিন’ বুথে ভোট গ্রহণ করা হয়। স্টার্ক সাবস ইনক্’র একজন ইঞ্জিনিয়ারসহ ৬ জন অপারেটর নির্বাচনী ‘টাচস্ক্রিন’ মেশিন পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা হলেন, স্টার্ক সাবস ইনক্’র কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, এনালিস্ট শওকত আলী, অপারেটর মো. সাইফুল ইসলাম, শেখ শাহরিয়ার তাসাব্বির, নায়ন খলিফা ও ইভান আরাফাত। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৫ জন সিকিউরিটি অফিসার।
নির্বাচন কমিশনের সদস্যসচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ আরও জানান, ভোট চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগও কেউ করেনি। নির্বাচনে ভোট দিতে মসজিদের আজীবন সদস্য, ভোটাররা অন্য স্টেট থেকেও এসেছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়াসহ কমিউনিটির সকলের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনেকের মতে, বহুল আলোচিত পার্কচেস্টার জামে মসজিদের এবারের নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনকেও হার মানিয়েছে। অভিযোগ রয়েছে, শ্বাসরুদ্ধকর এই নির্বাচনে একদিকে ছিল জেতার প্রতিশ্রুতির ছড়াছড়ি, অন্যদিকে ছিল প্রতিপক্ষকে ঘায়েল করার চরম কাদা ছোড়া-ছুড়ি। ব্যক্তিগত চরিত্র হননেও এবার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে প্রতিপক্ষরা। পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলনে অভিযোগ পাল্টা অভিযোগও ছিল। এক পক্ষ আরেক পক্ষকে চোর বলতেও দ্বিধা করেননি। সাধারণ মুসল্লিদের অভিযোগ, নির্বাচনকে ঘিরে এবার মসজিদের পবিত্রতা হুমকির মুখে পড়েছে।
উল্লেখ্য, ম্যানচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথমবারের মত পদ ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগের নির্বাচনে প্রথমে নির্বাচিত হতেন ১৫ জন। এরপর তারা নিজেদের মধ্যে গোপন ব্যালটে নির্বাচিত করতেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যদের। পদ ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সর্বসম্মত সিদ্ধান্তে সংবিধান সংশোধন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম সরাসরি পদভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হলো।
এদিকে, নির্বাচনে বিজয়ী মোস্তাক-খলিল প্যানেল’র সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমানসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, ভোটার, মিডিয়াসহ কমিউনিটির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের প্যানেলের বিশাল বিজয়ে ভোটারদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। নির্বাচনে পরিষদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারা বলেন, নির্বাচনে বিজিতসহ সকলকে সঙ্গে নিয়ে মসজিদের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তারা মসজিদকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, পার্ক চেস্টার জামে মসজিদের ভোটাররা নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনে মোস্তাক-খলিল প্যানেল’র বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়ে তাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।