মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের জনহিতকর কাজে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা

বন্যাদুর্গতদের সহায়তা এবং জনহিতকর কাজে অবদানের জন্য মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচজনকে ক্রেস্ট দেওয়া হয়েছে। ২ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও প্রচার সম্পাদক নিজাম খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব সৈয়দ শওকত আলী, শাহান খান, আজিমুর রহমান বোরহান, আজমল হোসেন খান, ফয়জুর রহমান ফটিক, নাসির উদ্দিন, মামুন রশীদ শিপু, তুতিউর রহমান, শাহ রকিব আলী, গিয়াস উদ্দিন আহমদ, মুক্তিযাদ্ধা মো. ইকবাল, জগলু তরফদার, মিয়া মো. আফজাল, আবদুল কালাম, আবদুল জলিল, মেদাব্বির হোসেন, মইনুদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম বেগ, হেলাল খান ও আবু বক্কর প্রমুখ।
সৈয়দ জুবায়ের আলীর পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় |
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি ফজলুর রহমান তাঁর বক্তব্যের শুরুতেই প্রবাসী মৌলভীবাজার জেলাবাসীকে শুভেচ্ছা জানান | দেশে অবস্থানকালে তাঁকে সার্বিক সহযোগিতায় করায় এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি মৌলভীবাজারের পুলিশ প্রশাসন, বিজনেস ফোরাম, স্থানীয় মুরব্বিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি কৃতজ্ঞতা, ভালোবাসা ও ধন্যবাদ জানান এখানকার সব সহকর্মী ও সহযোগীদের যাঁরা তাঁদের মেধা ও শ্রম দিয়ে তাঁকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। পাশাপাশি তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোয় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহসিনিয়র সভাপতি মো. মাসুক মিয়া। আরও বক্তৃতা করেন আবদুল করিম, নুরে আলম জিকু, চমন এলাহী, মদবির হুসেন, নজরুল রহমান, সুফিয়ান আহমদ চৌধুরী। সহসাধারণ সম্পাদক জোবায়ের খান জুয়েল, কোষাধ্যক্ষ আবাসন ব্যবসায়ী মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ সুজন, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জুয়েদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক রিপন মিয়া, মহিলা সম্পাদিকা রুবিয়া বখত, সদস্য শাহ মাহবুবুর রহমান, মুজিবুর রহমান রেনু, খলিলুর রহমান খলিল, শাহ জাবের আহমদ মুজিবুর রহমান লাভলু, হাবিবুর রহমান সুমন, রোকন আহমদ, সৈয়দ জিলালুর রহমান, মোহন ইসলাম, এবাদ চৌধুরী, দুলাল আহমদ প্রমুখ।
সম্প্রতি বাংলাদেশে বন্যাকবলিত মানুষের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ ও অন্যান্য জনহিতকর কাজে অসামান্য অবদার রাখার জন্য সৈয়দ শওকত আলী, সৈয়দ জোবায়ের আলী, শাহান খান, তুতিউর রহমান ও অ্যাসোসিয়েশনের সফল সভাপতি ফজলুর রহমানকে সম্মাননার নিদর্শন স্বরূপ ক্রেস্ট দেওয়া হয়।
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজে আমন্ত্রণ জানান।