মৌলভীবাজারে মেডিকেল কলেজ চান প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে আলোচনা সভায় মৌলভীবাজারের প্রবাসীরা
নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে আলোচনা সভায় মৌলভীবাজারের প্রবাসীরা

নিউইয়র্কে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানানো হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪ জানুয়ারি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ সিদ্দিকুল হাসান। প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ আবদুল মোসাব্বের। অনুষ্ঠান পরিচালনা করেন মঞ্জুর চৌধুরী জগলুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিসট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটল, হাজী আব্দুস মোসাব্বের, নজরুল ইসলাম, শাহান খান, সাহেদ আহমেদ, ফজল খান, শাহ আলম, আব্দুর রহিম প্রমুখ।
সভায় মৌলভীবাজার ডিসট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটল বলেন, দেশের অর্থনীতিতে মৌলভীবাজারবাসীর অবদানের কথা স্বীকার করে অবিলম্বে এ জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক। এ দাবি আজ যেমন দেশের মৌলভীবাজারবাসীর, তেমনি লন্ডন সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের।