ম্যানহাটনে গোলাগুলিতে ছয়জন নিহত, আটক একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাগুলির ঘটনা শেষে পুলিশি ও উদ্ধার তৎপরতা চলছে। ছবি সিবিএস।
গোলাগুলির ঘটনা শেষে পুলিশি ও উদ্ধার তৎপরতা চলছে। ছবি সিবিএস।

নিউইয়র্কের ম্যানহাটন শহরে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ইউএস মিডিয়ার খবর অনুসারে, গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল।

পুলিশ জানিয়েছে, তারা দ্রুতই লোয়ার ম্যানহাটন এলাকায় পৌঁছায়। এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি পুলিশ। ট্রিবেকা এলাকার চেম্বারস ও ওয়েস্ট স্ট্রিটে এই ঘটনা ঘটে।

ইউএস মিডিয়া আরও জানিয়েছে, স্ট্যুইভেসান্ট হাইস্কুলের অদূরে একজন বন্দুকধারী গাড়ি থেকে গুলি ছুড়েছেন। প্রত্যক্ষদর্শী এক স্কুলছাত্রী দুটি গাড়ির সংঘর্ষের কথা জানিয়েছেন। দুটি বন্দুক হাতে একজন ব্যাক্তিকে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছেন তিনি। এরপরই গুলির ঘটনা ঘটেছে।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও ঘটনাস্থলে রওনা হয়েছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে সেখানে কোনো বিপদের আশঙ্কা নেই। সূত্র: এএফপি, নিউইয়র্ক পোস্ট।