ম্যানহাটনে ঘড়ির দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানহাটনে ঘড়ির দোকানে ডাকাতি করে ২৫ হাজার ডলারের ঘড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মিডটাউনের ৫৩ স্ট্রিট ও মেডিসিন অ্যাভিনিউতে অবস্থিত লাক্সারি জুয়েলারিতে ১ ডিসেম্বর এই ডাকাতির ঘটনা সংগঠিত হয়।
পুলিশ জানায়, ১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাত দলের দুই সদস্য জুয়েলারির প্রধান ফটকের দরজা হাতুড়ি দিয়ে ভেঙে দোকানে ঢুকে ১০০টি দামি ঘড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।