ম্যানহাটনের হোটেলে বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাবিলা রাইসা
নাবিলা রাইসা

ম্যানহাটনের এক হোটেলে নাবিলা রাইসা নামের ১৯ বছর বয়সী এক বাংলাদেশি ছাত্রীর লাশ পাওয়া গেছে। গত ৩১ ডিসেম্বর নাবিলার মরদেহ উদ্ধার করা হয়। শিল্পপতি রুহুল আলম আল মাহবুব মানিকের একমাত্র মেয়ে ছিলেন নাবিলা। নাবিলা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানা যায়। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।