ম্যারাথনে রেকর্ড গড়লেন ৯২ বছরের বৃদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯২ বছর বয়সে ঠিকমতো চলাফেলা করতেই সমস্যা হয়ে যায়। বার্ধক্যজনিত বিভিন্ন রোগও জেঁকে বসে শরীরে। অথচ যুক্তরাষ্ট্রে হ্যারিটি থম্পসন ৯২ বছর ৬৫ দিন বয়সে সবচেয়ে বেশি বয়সী হিসেবে ম্যারাথন দৌড় সম্পন্ন করে রেকর্ড করেছেন।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত ‘রক এন রোল’ নামের এই ম্যারাথন দৌড়টি সম্পন্ন করতে হ্যারিটি সময় নিয়েছেন সাত ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ড। হ্যারিটির সঙ্গে ছিল তাঁর ৫৬ বছর বয়সী ছেলে বার্নি।
এমন নয় যে হ্যারিটির কোনো রোগ বালাই নেই। মুখের ক্যানসারে ভুগছিলেন তিনি। মুখের ক্যানসারের তৃতীয় পর্যায় থেকে আবার সুস্থ হয়ে এসে তিনি ২০১০ সালের হনুলুলু ম্যারাথনে ৯২ বছর ১৯ দিন বয়সী গ্ল্যাডিস ব্যারিলের করা রেকর্ডকে নিজের করে নিয়েছেন।