প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া থেকে উড্ডয়নের পাঁচ ঘণ্টা পর গতকাল শনিবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-২। বিমানটির ওয়েবসাইটে বলা হয়, এক আসনবিশিষ্ট পরীক্ষামূলক এই বিমান গতকাল স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে ঘুরে স্থানীয় সময় ভোর চারটায় নিউইয়র্কে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে কোনো প্রচলিত জ্বালানি ছাড়া বিশ্ব ঘোরার অভিযানের অংশ হিসেবে বিশাল যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে পূর্ব প্রান্তে পৌঁছাল সোলার ইমপালস-২।
রয়টার্স