যুক্তরাষ্ট্র আ.লীগের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রের উপযোগী গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েছ আহমদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।
কাজী কয়েছ আহমদ ১৯৭৫ সালের পরে ছাত্রলীগের মধ্য দিয়ে আওয়ামী লীগের আদর্শে রাজনীতি শুরু করেন। সিলেট সরকারি এমসি কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট আইন মহাবিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দায়িত্ব পালন করেন তিনি। জেলা ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদেরও দায়িত্ব পালন করেছেন। তিনি কারাবরণ করেছেন দীর্ঘদিন। ১৯৯১ সালে বিএনপির মামলায় জর্জরিত হয়ে আমেরিকায় পারি জমান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন তিনি।