যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে ঐক্যের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ফারাক্কা দিবসের আলোচনা
নিউইয়র্কে ফারাক্কা দিবসের আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে ঐক্যের বিকল্প নেই। প্রবাসে নেতৃবৃন্দের অনৈক্যের বাতাস দেশে ছড়ালে তা ভালো হবে না। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় ১৭ মে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক ছাত্রনেতারা এ সমাবেশের আয়োজন করেন।
ছাত্রলীগের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা সমাবেশে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। ছাত্রলীগের সাবেক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী সমাবেশ পরিচালনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুর রহিম, আইনবিষয়ক সম্পাদক শাহ মো. বখতিয়ার আলী, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কার্যকরী সদস্য রেজাউল করিম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হিমেল, সাবেক ছাত্রনেতা শরিফ কামরুল আলম, হোসেন সোহেল, পারভেজ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক, সহসভাপতি মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, ছাত্রলীগের নেতা জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, আফতাব উদ্দিন, লুৎফর রহমান প্রমুখ।
লিয়াকত শিকদার বলেন, ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ভিত্তি। সেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দেওয়ার ফলেই তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশ আর দলের ওই ক্রান্তিকালে বঙ্গবন্ধুকন্যা দেশে না ফিরলে আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরে আসতে পারত না।