যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ডিসেম্বর বিকেল পাঁচটা ১৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।
এক শোক বার্তায় তাঁরা বলেন, জয়নুল আবেদীন সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতা আবেদীনকে আমাদের মাঝে স্মরণীয় করে রাখবে।
তাঁরা জয়নুল আবেদীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা।