যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে আবদুস সোবহান গোলাপ
আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে আবদুস সোবহান গোলাপ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ব্রুকলিনের স্থানীয় একটি রেস্তোরাঁয় ২০ মে ‘শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আবদুস সোবহান গোলাপ এ কথা বলেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী ও ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অন্যতম উপদেষ্টা মাসুদুল হাসান, সহসভাপতি শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য মুজিবুল মাওলা, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইলাম, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সভাপতি লেইছ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি এ কে এম আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন ইবনে দিলওয়ার, সাইকুল ইসলাম ও সৈয়দ ইলিয়াস খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল হাসান, আওয়ামী লীগ নেতা এন আমিন, মোহাম্মদ হানিফ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ, ব্রুকলিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শাহ সেলিম, নান্টু মিয়া প্রমুখ।
ইফতার মাহফিলে বঙ্গবন্ধুসহ দেশের সব শহীদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবু নাসের।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সোবহান গোলাপ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।’
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আবদুস সোবহান গোলাপ বলেন, ‘আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য আমেরিকায় অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন হবে বলে আশা করছি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে আগামী অক্টোবরে। এর আগেই সব জেলা কমিটির সম্মেলন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।’