যুক্তরাষ্ট্র ছাত্রলীগের আনন্দ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ সমাবেশে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ও আওয়ামী লীগ পরিবারের নেতা-কর্মীরা

বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে করা খসড়া আইনে চূড়ান্ত অনুমোদন দেওয়ায় আনন্দ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। ১৪ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ডাইভার্সিটি প্ল‍াজা প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় এ আনন্দ সমাবেশ হয়।

বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা সাহিদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাছিব মামুন, প্রচার সম্পাদক এনাম, সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিক, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের নেতা শাখাওয়াত বিশ্বাস, যুবলীগ নেতা গনেশ কীর্তনীয়া, কুইন্স যুবলীগের সভাপতি নান্টু মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের জয়নাল আবেদীন, জাহাঙ্গীর এইচ মিয়া, জাহিদ হাসান, হেলাল মিয়া, ফাহিম আহমেদ, মৃদুল করিম, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সদস্য এ এম ফয়েজ, শাহরিয়ার হোসেন, শেখ সম্রাট, জয় হোসেইন, অপু খান, সম্রাট আহমেদ, খান মিনহাজুর রহমান, জহিরুল ইসলাম, সোহান খান প্রমুখ।