যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নতুন সভাপতি বুলু সাধারণ সম্পাদক চান্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব আলী  ও আবু তালেব চৌধুরী
মাহবুব আলী ও আবু তালেব চৌধুরী

জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মাহবুব আলী বুলুকে সভাপতি ও আবু তালেব চৌধুরী চান্দুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই কমিটি অনুমোদন দিয়েছেন। চেয়ারম্যানের রাজনৈতিক সচিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
অনুমোদন দেওয়া ৬৮ জনের কমিটিতে আটজনকে উপদেষ্টা করা হয়েছে। তাঁরা হলেন সৈয়দ শওকত আলী, শাহাব উদ্দিন বাচ্চু, আবদুর নূর বড় ভূইয়া, গিয়াস মজুমদার, মোহাম্মদ আলী (সাবেক কমিশনার), এ বি এম ওসমান গণি, ছব্বির লস্কর ও ডা. মো. আবদুল লতিফ। এ ছাড়া জসিম উদ্দিন চৌধুরী, হাজি আবদুর রহমান, অ্যাডভোকেট আলহাজ হারিছ উদ্দিন আহমেদ, মাহাবুব রহমান অনিক, গিয়াস আহমেদ, তোফাইল আহমেদ চৌধুরী, খন্দকার আলী নাসিমকে সহসভাপতি করা হয়েছে। টুটুল আহমেদ, মো. আবদুল করিম, লুৎফর রহমানকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মহসিন, অর্থ সম্পাদক মো. ইলিয়াছ, যুগ্ম অর্থ সম্পাদক সেন্টু মিয়া, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, যুগ্ম প্রচার সম্পাদক আক্তার কবির, দপ্তর সম্পাদক শফিউল আলম, যুগ্ম দপ্তর সম্পাদক সোহেব আহমেদ, শ্রমবিষয়ক সম্পাদক আবদুল খালেক লালু, যুগ্ম শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহর খান, যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, যুববিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ সিজার, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সমবায়বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কাশেম, যুবশিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম যুবশিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুর নূর, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, যুগ্ম আইনবিষয়ক সম্পাদক আজিজুল বারী আজিজ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ খান, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক বিউটি বেগম, যুগ্ম তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। সদস্যরা হলেন মাহবুবুর রহমান চৌধুরী, ওয়াহিদ ফেরদৌস, আবদুল কাদের লিপু, এ বি এম খায়রুল আলম (যুব সংহতির সা. সম্পাদক), ফিরোজ হাসান মিলন (নিউইয়র্ক স্টেট সম্পাদক), শুভংকর গাঙ্গুলী (সভাপতি, নিউইয়র্ক সিটি), খতীব উদ্দিন সরকার (সভাপতি, পেনসিলভানিয়া), আবদুল মানিক সাচ্চু (সভাপতি, ফ্লোরিডা), মোহাম্মদ রফিকুল হুদা (সম্পাদক, ফ্লোরিডা), শামসু মিয়া (সভাপতি, নিউজার্সি), নাজমুল বারী মজনু (সম্পাদক, নিউজার্সি), সুজিত সরকার (সভানেত্রী, মহিলা পার্টি), শাহনাজ বেগম (সম্পাদিকা, মহিলা পার্টি), হাবিবা বেগম (সভানেত্রী, মিশিগান), শফিকুল ইসলাম রুকু (সভাপতি, বোস্টন), আনাউল ইসলাম (সম্পাদক, পেনসিলভানিয়া), টিপু সুলতান ও আবিদুর রহমান।