যুক্তরাষ্ট্র জাতীয় সংহতির সভাপতি লিপু খায়রুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে জাতীয় যুব সংহতির সভা
জ্যাকসন হাইটসে জাতীয় যুব সংহতির সভা

নিউইয়র্কে জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন শেষ হয়েছে। এতে আবদুল কাদের লিপু সংগঠনের সভাপতি এবং এবিএম খায়রুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২২ মে জ্যাকসন হাইটসের একটি রেস্তোঁরায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ওয়াহিদ ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর সিকদার লোটন। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুব সংহতির সদস্যসচিব এবিএম খায়রুল আলম।
সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এম লিয়াকত আলী, সাবেক সংসদ সদস্য মো. শহিদুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির শাখার প্রধান সমন্বয়কারী আবদুর নুর বড় ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সহ সভাপতি মাহবুবুর রহমান অনিক, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, আব্দুন নূর, লুৎফুর রহমান, কে এ নাসিম, জাফর মিতা, ওসমান চৌধুরী, এডভোকেট হানিফ প্রমুখ।
সভায় বাংলাদেশ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনের সফলতা কামনা করেন। পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আবদুল কাদের লিপু যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সভাপতি এবং এবিএম খায়রুল আল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহজাহান সাজু ও যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির আহ্বায়ক ওয়াহিদ ফেরদৌসকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।