যুক্তরাষ্ট্র জাপার নেতা মাহবুব আলীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব আলী
মাহবুব আলী

যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলু (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্কের স্থানীয় সময় ২৮ এপ্রিল দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাহবুব আলী ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে লং আইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি ছিলেন। দুই সপ্তাহ ধরে তাঁকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। নীলফামারীর সন্তান মাহবুব আলী স্ত্রী, দুই সন্তান, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যুক্তরাষ্ট্র শাখা জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু জানান, ২৯ এপ্রিল জোহর নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে মাহবুব আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতারা ছাড়াও অসংখ্য লোক অংশগ্রহণ করেন। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। জানাজার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মাহবুব আলী বুলুর মরদেহ আজ ৩০ এপ্রিল এমিরেটস এয়ারলাইন্সযোগে ঢাকায় পাঠানো হবে। এরপর তাঁকে নীলফামারীতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
রাজনীতি ছাড়াও সমাজসেবামূলক কাজেও ব্যাপকভাবে জড়িত ছিলেন মাহবুব আলী। ১৯৯০ সাল থেকে আমেরিকার বাসিন্দা বুলু প্রবাসীদের নিয়ে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির সভাপতিও ছিলেন তিনি। এই সংগঠনের ব্যানারে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম লোকসংগীত সম্মেলনের আয়োজন করেন তিনি। এ ছাড়া ম্যানহাটনে ডাউন টাউন বিজনেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি।
মাহবুব আলী বুলুর মৃত্যুতে জাপা যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা লিয়াকত আলী, সৈয়দ শওকত আলী, গোলাম মেহরাজ, গিয়াস মজুমদার ও সাব্বির লস্কর গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জাপা নেতা জসিম চৌধুরী, আবদুল হাই জিয়া, তোফায়েল আহমেদ চৌধুরী, মাহবুবুর রহমান অনিক, আবদুল করিম, লুৎফুর রহমান, ওসমান চৌধুরী, আবদুর নূর, আবদুল কাদের লিপু, মাহবুবুর রহমান চৌধুরী, ফিরোজ হাসান মিলন, সামছুল আলম চৌধুরী, ওয়াহিদ ফেরদৌস, শফিকুল আলম, মশিউর রহমান, মোস্তফা মহসিন, আলতাফ হোসেন, ইসমাঈল আনসারী প্রমুখ শোক প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের শোক

মাহবুব আলীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ এই শোক প্রকাশ করেন।
মাহবুব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আবুল কাশেম, শামছুদ্দিন আজাদ, লুৎফর করিম, মো. আলী মানিক, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, শিক্ষা-বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেয়মান আলী, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর খান, নারী-বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দিবা, যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু প্রমুখ।