যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাব্বী আলম, আনোয়ার কবির খান, খাজা শাহাব আহমেদ
রাব্বী আলম, আনোয়ার কবির খান, খাজা শাহাব আহমেদ

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নব গঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। এই কমিটির নবনিযুক্ত আহ্বায়ক হলেন রাব্বী আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার কবির খান ও সদস্য খাজা শাহাব আহমেদ।
২৯ জানুয়ারি বেলা ১১টায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এ মালেকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এস এ মালেক যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
এস এ মালেক বলেন, আমেরিকায় বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় এনে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তিনি আমেরিকায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা দেন এবং আমেরিকার মূলধারায় লবিংয়ের পরামর্শ দেন।
এ সময় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রেস উইংয়ের কার্যকরী সদস্য মিনহাজ রাসেল চৌধুরী, সোহরাফ সরকার, ইলোরা কবির, তোফা খানম, সহেলী পারভীন ও সোহেল আরিফিন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম। তিনি বলেন, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করুন।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক রাব্বী আলমের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এস এ মালেকের হাতে একটি ক্রেস্ট প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।