যুক্তরাষ্ট্র যুবলীগের খাবার, মাস্ক, স্যানিটাইজার বিতরণ

করোনাভাইরাসে বিপর্যস্ত নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির মানুষের মাঝে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে যুক্তরাষ্ট্র শাখা যুবলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে শেখ ফজলে শামস ও মঈনুল ইসলাম খানের পরামর্শে ব্রঙ্কসের স্টার্লিং অ্যাভিনিউয়ে এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে ১৬ জুন বিকেলে দুই শতাধিক মানুষের মধ্যে এই খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র সদস্য খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচির আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যসচিব রেজা আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মেজবাহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেন ও অন্যতম সিনিয়র নেতা আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, রাহিমুজ্জামান, রিন্টু লাল দাস, ইফজাল চৌধুরী, হেলিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুস শহীদ, শাহাদত হোসেন, যুবলীগের নেতা সাদিকুর রহমান, সেলিম রেজা, রবিউল ইসলাম, হুমায়ুন কবির, আজাদুল কবির, আল মামুন সরকার, শাহিন কামালি, কারিমুল মওলা দুলাল, মো. মোর্শেদ আলম, শিপু চৌধুরী, শোয়েব আহমেদ, আল আমিন, মিজান চৌধুরী, খোরশেদ আলম, তৌফিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সব শ্রেণি–পেশার মানুষ যুক্তরাষ্ট্র যুবলীগের এমন উদ্যোগকে স্বাগত জানান।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যুবলীগ দ্বিতীয় ধাপে নিউইয়র্কের জ্যামাইকায় খাদ্যদ্রব্য, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে।