যুক্তরাষ্ট্র শাখা জাতীয় মহিলা পার্টির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি মহিলা সম্পাদিকা ও জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অন্যান্য হুসাইন মৌসুমীর সঙ্গে মতবিনিময় সভা করেছে দলের যুক্তরাষ্ট্র শাখা। সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।

৮ জুলাই সন্ধ্যায় এস্টোরিয়ায় বৈশাখী রেস্টুরেন্ট মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাহিমা রোজি ও পরিচালনা করেন শামসুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ লিয়াকত আলী, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, সহসভাপতি গিয়াস উদ্দিন ও খন্দকার আলী নাসিম এবং তথ্য ও যোগাযোগ যুগ্ম সম্পাদক মাহবুব হাসান সোহাগ।

সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন মাহাবুব হাসান সোহাগ। সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, জাতীয় যুব বিষয়ক সম্পাদক শফিক আলম, নিউইয়র্ক অঙ্গরাজ্যের সভাপতি কৌঁসুলি মোহাম্মদ হানিফ, হাসিনা আকতার শিরিন, শারমিন সুলতানা তুলি, নাসরিন আকতার, সেবু রহমান, মমতাজ বেগম, ইসমত আরা প্রমুখ।

সভায় প্রধান অতিথি অন্যান্য হুসাইন মৌসুমী জাতীয় মহিলা পার্টি যুক্তরাষ্ট্র শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে পুরোনো কমিটি ও নতুনদের সমন্বয়ে জাতীয় মহিলা পার্টি যুক্তরাষ্ট্র শাখার ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেন।

নতুন কমিটির সভানেত্রী ফাহিমা রোজী, জ্যেষ্ঠ সহসভানেত্রী হাসিনা আকতার শিরিন, সাধারণ সম্পাদিকা শিল্পী শাহানাজ বেগম। সভায় অন্যান্য হুসাইন মৌসুমী বলেন, ‘ভবিষ্যতে আমরা দলে আরও বেশি মহিলা সদস্য দেখতে চাই। বাংলাদেশে চারজন নারী দেশ পরিচালনা করেন। নারীদের আগামী দিনে দেশের জন্য, জনগণের জন্য সামনে এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখায় সবাই মিলেমিশে কাজ করতে হবে।