যুক্তরাষ্ট্র শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে এক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সহসভাপতি বাবুল আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহম্মেদ, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নিউইয়র্ক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, ডেব-এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফ চৌধুরী ও রফিকুল ইসলাম চৌধুরী ডলার।
অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন ও সহসভাপতি বি এম বাদশা, নিউইয়র্ক স্টেট বিএনপির সহসভাপতি আমিনুর রহমান, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান ও শহীদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জহির সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, মীর মশিউর রহমান ও ওয়াহেদ আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নারী নেত্রী রাশিদা আহমেদ, তাছলিমা আকতার, আইনবিষয়ক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. পাভেল মিয়া, যুগ্ম সম্পাদক মোফাজ্জল ভূঁইয়া, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, মুসলে উদ্দিন মুসা, ফিরোজ হায়দার, মোক্তাদির হাসান, আলম আলম, আতাউর রহমান, মেজবাহ্ উদ্দিন, মনির হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, শাহজাহান সাজু, জাহিদ হাসান, মোহাম্মদ আলম, জাহাঙ্গীর চৌধুরী, মো. মাসুম, কামাল উদ্দিন প্রমুখ।