যুক্তরাষ্ট্রপ্রবাসী দম্পতির কলেজে শতাধিক শিক্ষার্থী ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের সঙ্গে কলেজের প্রতিষ্ঠাতা আবদুস সালাম ও তাঁর স্ত্রী লিলি আকতার
শিক্ষার্থীদের সঙ্গে কলেজের প্রতিষ্ঠাতা আবদুস সালাম ও তাঁর স্ত্রী লিলি আকতার

২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজবাড়ী জেলার নূর-নেছা কালুখালী কলেজে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। আমেরিকার নিউইয়র্ক প্রবাসী পরিবারের অর্থায়নে বাংলাদেশের রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামে নূর-নেছা কলেজ প্রতিষ্ঠিত হয়।
গ্রামের হতদরিদ্র জনগোষ্ঠী কলেজের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত ছিল। কলেজ প্রতিষ্ঠা হওয়ায় উপজেলার ও আশপাশের গ্রামের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এরই মধ্যে কলেজটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী দম্পতি মো. আবদুস সালাম ও লিলি আকতার কুমকুম।
এই দম্পতি বলেন, হতদরিদ্র মানুষের উচ্চশিক্ষার কথা চিন্তা করে কলেজের ছাত্রছাত্রীদের ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, যাতায়াতের ব্যবস্থাসহ যাবতীয় শিক্ষা উপকরণ বিনা মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মো. আবদুস সালাম নিউইয়র্কের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও লিলি আকতার যুক্তরাষ্ট্র শাখা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা।