যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত অভিবাসীদের রক্ষা কর্মসূচি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত অভিবাসী শিক্ষার্থীদের রক্ষায় বারাক ওবামার আমলে গৃহীত কর্মসূচি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডিএসিএ) নামের এই কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার থেকে এটি কার্যকর হবে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।
এই কর্মসূচি প্রায় আট লাখ কম বয়সী অনিবন্ধিত অভিবাসীকে বিতাড়ন থেকে সুরক্ষা দিচ্ছিল। এই কর্মসূচির অধীনে তারা কাজের জন্য আবেদন ও পড়াশোনার অনুমতি চাইতে পারত।
এএফপি বলেছে, প্রেসিডেন্ট টাম্প এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে মার্কিন শ্রমিক ও তাদের পরিবার।’