যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সহায়তায় ওবামার প্রতি ৩১ মেয়রের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে জি-২০ সম্মেলনের ফাঁকে দেখা হয়েছিল ভ্লাদিমির পুতিন ও বারাক ওবামার। সেখানে দুজনের চেহারায় অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট। ৫ সেপ্টেম্বরের ফাইল ছবি l এএফপি
চীনে জি-২০ সম্মেলনের ফাঁকে দেখা হয়েছিল ভ্লাদিমির পুতিন ও বারাক ওবামার। সেখানে দুজনের চেহারায় অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট। ৫ সেপ্টেম্বরের ফাইল ছবি l এএফপি

যুক্তরাষ্ট্রের ৩১টি নগরের মেয়র যৌথ এক আহ্বানে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন দেশটিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী অভিবাসীদের স্বার্থ রক্ষায় শেষ চেষ্টা করেন।
হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের মধ্যে দায়িত্ব নেবেন। তিনি অবৈধ অভিবাসীদের দ্রুত তাড়িয়ে দেবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিওসহ ৩১ জন মেয়র বর্তমান প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অপ্রাপ্তবয়স্ক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যাঁদের অবৈধ অভিবাসীর দলে ফেলা হয়েছে, তাঁদের প্রতি অনুকম্পার মেয়াদ যেন বাড়ানো হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিভিন্ন দেশ থেকে যে অভিবাসীদের যুক্তরাষ্ট্র অস্থায়ী আশ্রয় দিয়েছে, তাঁদের তাড়ানোর প্রক্রিয়াও যেন বন্ধ করা হয়।
অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল এই মেয়ররা যৌথ আবেদনে বলেছেন, ব্যক্তিগত গোপনীয়তাবিষয়ক আইন অত্যন্ত কড়া করা হোক। এতে ট্রাম্প প্রশাসনের লোকজন অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে বিতাড়নের জন্য পর্যাপ্ত তথ্য পাবেন না।
প্রেসিডেন্ট ওবামার আট বছরের শাসনকালে প্রায় ২৫ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। সেই তুলনায় ট্রাম্প অনেক বেশি মাত্রায় অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর বিজয়ে অভিবাসীরা স্বভাবতই উদ্বিগ্ন।
অভিবাসীদের কর্মচাঞ্চল্যে নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, সান ফ্রাসিসকো, বোস্টন, ডেনভার প্রভৃতি নগর মুখর থাকে। সে কারণেই এসব নগরের মেয়ররা অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল এবং ওবামা প্রশাসনকেও সে রকম ব্যবস্থা নিতে বলেছেন।