যুক্তরাষ্ট্রে আফগান পরিবার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছানো একটি আফগান পরিবারকে বিমানবন্দরে আটক করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পৌঁছানোর পর আফগান দম্পতি এবং তাঁদের তিন শিশুসন্তানকে আটক করে অভিবাসন কর্তৃপক্ষ।
মার্কিন সেনাদের রক্ষায় জীবনের ঝুঁকি নেওয়ায় ওই আফগান পরিবারকে ভিসা দেওয়া হয়। পরিবারটির মুক্তির জন্য আবেদন করেছেন মার্কিন আইনজীবীরা।
নির্বাহী আদেশের মাধ্যমে যে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, আফগানিস্তান সেই তালিকায় নেই। এরপরও আফগান পরিবারটিকে আটক করা হলো।
মার্কিন আইনজীবীরা জানান, আফগানিস্তানে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মার্কিন সেনাদের রক্ষা করেছিল ওই পরিবার। এই অবদানের কারণে তাদের বিশেষ অভিবাসন ভিসা দেওয়া হয়েছিল।
আইনজীবীরা জানান, আটকের পর পরিবারটিকে প্রথমে অরেঞ্জ কাউন্টির আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিনটি শিশু এবং তাদের মাকে একটি হোটেলে নিয়ে রাখা হয়েছে।