যুক্তরাষ্ট্রে আরেক ভারতীয় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই খুন হন প্যাটেল। ছবি: টুইটার থেকে সংগৃহীত
দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই খুন হন প্যাটেল। ছবি: টুইটার থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত বৃহস্পতিবার ল্যানকাস্টার কাউন্টিতে হার্নস প্যাটেল নামের ওই ব্যক্তিকে তাঁর বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়।

আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। কানসাসে ভারতের এক প্রকৌশলীকে গুলি করে হত্যার পরের দিন সাউথ ক্যারোলাইনাতে আরেক ভারতীয় হার্নস প্যাটেল খুন হলেন।

হার্নস প্যাটেল ল্যানকাস্টার একটি মুদির দোকানের মালিক। ওই দোকান তাঁর বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে।

পুলিশ জানিয়েছে, দোকানটি বন্ধ করার ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্যাটেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। কাউন্টি করোনার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের কিছুটা আগে তাঁকে হত্যা করা হয়। ল্যানকাস্টার কাউন্টি পুলিশ রাত ১১টা ৩৩ মিনিটে জরুরি নম্বর ৯১১-এ ফোন কল পায়। ফোন করা ব্যক্তি জানান, তিনি গুলি ও আর্তনাদের শব্দ শুনতে পেয়েছেন।