যুক্তরাষ্ট্রে করোনায় শনাক্ত ২ কোটি ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ২ কোটি ছাড়াল। মৃত্যু ৩ লাখ ৪৭ হাজারের বেশি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রসহ সব দেশের আশার আলো জ্বালিয়ে রেখেছে টিকার প্রয়োগ। নতুন বছরে টিকা এই মহামারি দূর করতে বড় ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা সবার। যুক্তরাষ্ট্রে এ টিকার প্রয়োগ শুরু হয়েছে, যদিও এর গতি ধীর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ২৮ লাখ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৫৬৬ জন। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনের।

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন ৫ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৬৪১ জন। মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের এই ওয়েবসাইট। আজ শনিবার বাংলাদেশ সময় ৯টায় তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর এই সংখ্যা জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৫৬৬ জন। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনের।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭ হাজার ৩৪৬ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ভারতে। দেশটিতে করোনাভাইরাসে ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৪০৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২০৫ জনের। বিশ্বে করোনা সংক্রমণের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপর রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক ও ইতালির অবস্থান।

করোনাভাইরাসের সংক্রমণের দিক দিয়ে ওয়ার্ল্ডোমিটারে বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।