যুক্তরাষ্ট্রে কলেজে হামলাকারী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে গুলিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন স্বজন ও সাধারণ মানুষ l এএফপি
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে গুলিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন স্বজন ও সাধারণ মানুষ l এএফপি

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার একটি কলেজে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে নয়জনকে হত্যার ঘটনায় হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পরপর ওই হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন। খবর রয়টার্স ও সিএনএনের।
এদিকে কলেজে ওই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে উম্পকুয়া কমিউনিটি কলেজে হামলাকারী ওই দুর্বৃত্তের নাম ক্রিস হারপার-মার্সার। ২৬ বছর বয়সী ক্রিস হামলার সময় রাইফেলসহ চারটি অস্ত্র ব্যবহার করেন। কলেজে হামলার পরপরই পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন সংস্থা থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ক্রিস হারপার কলেজ ক্যাম্পাসের কাছেই থাকতেন। প্রতিবেশীরা তাঁকে লাজুক স্বভাবের বলেই জানতেন।
এদিকে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ওবামা বলেন, প্রায়ই গুলি করে হত্যার ঘটনার পর নিহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করা হয়। কিন্তু এটাই পর্যাপ্ত নয়। তিনি আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন কঠোর করতে নিজ নিজ এলাকার নির্বাচিত নেতাদের প্রতি চাপ দিতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান।