যুক্তরাষ্ট্রে গুলি করে ১৩ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওহাইও এবং জর্জিয়া অঙ্গরাজ্যে গত শুক্রবার পৃথক গুলির ঘটনায় মোট ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ওহাইওতে নিহত হয়েছেন একই পরিবারের আট সদস্য। তাঁদের প্রত্যেককেই ‘মৃত্যুদণ্ড কার্যকরের কায়দায়’ মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
ওহাইওর পাইক কাউন্টির ইউনিয়ন হিল রোডের পাশের একটি বাড়ি থেকে আটটি লাশ পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে এই হত্যাযজ্ঞের পেছনের সম্ভাব্য কারণ সম্পর্কে জানাতে পারেনি। নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর ছাড়া বাকি সবাই প্রাপ্তবয়স্ক। গুলিবিদ্ধ হওয়ার সময় কয়েকজন ছিলেন ঘুমন্ত অবস্থায়।
এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যে পাওয়া গেছে পাঁচ ব্যক্তির লাশ। এক বন্দুকধারী ৪০ মিনিটের ব্যবধানে দুটি বাড়িতে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।