যুক্তরাষ্ট্রে গুলিতে আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লিংকন কাউন্টিতে পৃথক ঘটনায় গুলিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন নারী। পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করলেও ঘটনার পেছনের কারণ বা ওই ব্যক্তির ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলেছে, লিংকন কাউন্টির বোগ চিত্তো, ব্রুকহ্যাভেন ও ইস্ট লিংকন এলাকায় গত শনিবার রাতে এসব গুলির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদপত্র দ্য ক্ল্যারিয়ন-লেজার জানিয়েছে, এসব ঘটনায় কোরি গডবোল্ট নামে এক ব্যক্তিকে গতকাল রোববার স্থানীয় সময় সকালে আটক করেছে পুলিশ। আটকের পর দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ওই ব্যক্তি বলেন, যা করেছেন, তাতে বেঁচে থাকার অধিকার তাঁর নেই।

হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।