যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উইলকিনসবার্গ শহরে গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উইলকিনসবার্গ শহরে গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, অঙ্গরাজ্যের উইলকিনসবার্গ শহরের একটি বাড়ির পেছনের দিকের আঙিনায় পার্টিতে ওই গুলির ঘটনা ঘটে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। তাঁদের মধ্যে চারজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান।
গুলির এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আরেকজনের অবস্থা স্থিতিশীল।
পুলিশ বলছে, ঘটনাস্থলে পাওয়া আলামত ও তথ্য-প্রমাণ থেকে পুলিশ মনে করছে, দুজন ভিন্ন ব্যক্তি দুটি ভিন্ন অস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন।
সন্দেহভাজন হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।