যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে গুলি ছোড়ার ঘটনায় ছয়জন নিহত ও কমপক্ষে একজন আহত হয়েছে। ফিলাডেলফিয়ার কাছাকাছি তিনটি স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, মন্টেগোমারি কাউন্টি পুলিশ এক বন্দুকধারীকে খুঁজছে। পুলিশের দাবি, ওই বন্দুকধারী ব্রাডলি উইলিয়াম স্টোন (৩৫)।
স্টোনের সাবেক স্ত্রী নিকোল স্টোন, নিকোলের মা, নানি, বোন, বোনের স্বামী ও ১৪ বছরের মেয়েকে হত্যার জন্য ব্রাডলিকে সন্দেহ করছে পুলিশ।
পুলিশের ধারণা, ব্রাডলির কাছে অস্ত্র থাকতে পারে, যা বিপজ্জনক। এ জন্য স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।