যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাসস্টেশনে গতকাল বৃহস্পতিবার এক বন্দুকধারীর গুলিতে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয়।
পুলিশ জানায়, ওই স্টেশনে অঙ্গরাজ্যের একদল পুলিশ প্রশিক্ষণ নিচ্ছিল। এ সময় এক বন্দুকধারী এক পুলিশের দিকে এগিয়ে আসে। একপর্যায়ে ওই পুলিশকে গুলি করে বন্দুকধারী। পুলিশের অন্য সদস্যরা ওই বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান। এতে বন্দুকধারী নিহত হয়।
বন্দুকধারীর নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ঘটনার পর বাসস্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।