প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সাহায্য করার চেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক তরুণীর গত শুক্রবার চার বছরের কারাদণ্ড হয়েছে। শ্যানন কনলি নামের ১৯ বছর বয়সী ওই তরুণী একজন ধর্মান্তরিত মুসলিম। খবর বিবিসির।
আইএসে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা অন্য মার্কিনদের সম্পর্কে তথ্য দেওয়ার প্রস্তাবে শ্যানন কনলি সম্মত হন। তখন সাজা হ্রাস করে কলোরাডোর ডেনভারের একটি আদালত তাঁকে ওই দণ্ডাদেশ দেন। গত বছরের এপ্রিলে আইএসের এক যোদ্ধাকে বিয়ে করতে যাওয়ার জন্য একটি ফ্লাইটে ওঠার সময় ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।