যুক্তরাষ্ট্রে দাবানলে একজনের মৃত্যু, জরুরি অবস্থা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের আগুন নেভাতে গিয়ে গত বৃহস্পতিবার একজন দমকল কর্মী মারা গেছেন। খবর এএফপির।
দাবানল ক্যালিফোর্নিয়ার একটি নিয়মিত প্রাকৃতিক দুযোগ হলেও প্রায় চার বছরের এবার তা ভয়াবহ রূপ নিয়েছে। খরতাপের কারণে ওই অঙ্গরাজ্যে এখন প্রায় ১৮টি দাবানল ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আগুন নেভাতে সারা অঙ্গরাজ্যে প্রায় আট হাজার দমকল কর্মী নিয়োগ করা হয়েছে। ।
ক্যালিফোর্নিয়ার গভর্নর এডমান্ড ব্রাউন এক বিবৃতিতে বলেন, ‘ক্যালিফোর্নিয়ার খরা এবং চরম আবহাওয়া দেশটিকে একটি প্রজ্বলন-বাক্সে পরিণত করেছে। আমাদের সাহসী দমকল কর্মীরা আগুন নেভাতে লড়ে যাচ্ছে। তাদের সহায়তায় যা যা করা দরকার, আমরা করব।’
মারা যাওয়া কর্মীর নাম ডেভ রাহ্ল (৩৮)। তিনি সাউথ ডাকোটার বাসিন্দা। গত বৃহস্পতিবার মডক জাতীয় বনের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তাঁর মৃত্যু হয়